দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আজিজ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তাকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এতে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে মো. আজিজকে আটক করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জে আই